JEE Web Page PicJournal of ELT and Educationan international refereed quarterly

সেলিনা হোসেনের উৎস থেকে নিরন্তর : জীবন সঙ্কটের রূপায়ণ

মোঃ তুহিন হাসান

2025

সারসংক্ষেপ: ষাটের দশকে বাংলাদেশের কথাসাহিত্যের অঙ্গনে ছোটগল্পকার হিসেবে খ্যাতিমান কথাশিল্পী সেলিনা হোসেনের দীপ্র আবির্ভাব। মানব জীবনের নানা প্রান্তর গভীর মমতায় শিল্পরূপ পেয়েছে তাঁর ছোটগল্পগুলোতে; যার উৎকৃষ্ট উদাহরণ তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘উৎস থেকে নিরন্তর’। তাঁর এই গ্রন্থে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থায় কর্মহীনতা ও জীবিকার সঙ্কট, আর্থিক সঙ্কটে জর্জরিত নিম্নবিত্তের প্রান্তিক পরিস্থিতি, বৈষম্য ও নিপীড়নমূলক সমাজে শ্রমজীবী মানুষের জীবনের সঙ্কট, রাষ্ট্রভাষা আন্দোলনে সরকারি চাকরিজীবীদের মনোজগতে পেশাদারিত্ব ও হৃদয় অনুভূতির মধ্যে দ্বন্দ্ব, পিতৃপরিচয়হীন নারীর জীবনে জাগতিক ও মনস্তাত্ত্বিক সঙ্কট, সময়ের পরিবর্তন ও অভিজ্ঞতার ফলে সৃষ্ট মনোজাগতিক সঙ্কট, প্রতারণার শিকার হয়ে নারীর জীবনে নেমে আসা জাগতিক ও মনস্তাত্ত্বিক সঙ্কট প্রভৃতি অনুসন্ধানে সংযুক্ত করা হয়েছে পাঠ নির্ভর আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণ।

মূলশব্দ: উৎস থেকে নিরন্তর, সঙ্কট, জাগতিক, মনস্তাত্ত্বিক

উদ্ধৃতি: হাসান, মোঃ তুহিন (২০২৫)। সেলিনা হোসেনের উৎস থেকে নিরন্তর: জীবন সঙ্কটের রূপায়ণ। জার্ণাল অব ইএলটি এন্ড এডুকেশন, ৮(২), ৫৭-৬১। https://doi.org/10.5281/zenodo.15400512

Download View Research Area Country
341 343 Bangla Literature
Download Now
Contact

Canada Office:

Avalon Street, St. John's, NL, Canada

Bangladesh Office:

Mirpur-14, Dhaka-1206, Bangladesh

Email: jee.helloteen@gmail.com

Quick Link

Editorial Adviser      Chief Editor

             

Dep Chief Editor      Exec. Editor