JEE Web Page PicJournal of ELT and Educationan international refereed quarterly

আবুল ফজলের ছোটগল্প: ব্যঙ্গরসের অন্তরালে গভীর সমাজদর্শন

মোঃ তুহিন হাসান

2026

সারসংক্ষেপ: আবুল ফজল একজন মানবতন্ত্রী কথাসাহিত্যিক। তিনি জীবন ও শিল্পের মাঝে কোন বিভাজন রেখা তৈরি করেননি। যার প্রমান রয়েছে তাঁর পাঁচটি গল্পগ্রন্থের প্রায় পঞ্চাশটি ছোটগল্পে। গল্পগুলোতে তিনি জীবনকে বাস্তবতার আলোকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চিত্রিত করেছেন। অনগ্রসর বাঙালি মুসলমান সমাজের আত্মোন্নয়ন ও অগ্রগতি তথা জাগরণের কামনা থেকেই তিনি গল্পগুলো রচনা করেছেন। বাংলার মুসলমান সমাজের অন্ধবিশ্বাস, কুসংস্কারাছন্ন জীবন, ধর্মীয় ভণ্ডামি, আচারসর্বস্ব ধর্ম পালন, মনোজগতের নানা ক্রিয়া প্রতিক্রিয়াকে তিনি ব্যঙ্গরসের মাধ্যমে গল্পগুলোয় তুলে ধরেছেন। আর এই ব্যঙ্গরসের অন্তরালে সর্বদা ক্রিয়াশীল থেকেছে তাঁর গভীর সমাজদর্শন। গল্পগুলোয় ব্যঙ্গরসের অন্তরালে থাকা লেখকের গভীর সমাজদর্শন অনুসন্ধানে সংযুক্ত হয়েছে পাঠ নির্ভর আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ।

মূলশব্দ: ব্যঙ্গরস, সমাজদর্শন, মুসলমান সমাজ, অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভণ্ডামি, জাগরণ

Citation: হাসান, মোঃ তুহিন (২০২৬)। আবুল ফজলের ছোটগল্প: ব্যঙ্গরসের অন্তরালে গভীর সমাজদর্শন। জার্ণাল অব ইএলটি এন্ড এডুকেশন, ৯(১), ১৯-২৩। https://doi.org/10.5281/zenodo.18671580

Download View Research Area Country
118 202 Bangla Literature
Download Now
Contact

Canada Office:

Avalon Street, St. John's, NL, Canada

Bangladesh Office:

Mirpur-14, Dhaka-1206, Bangladesh

Email: jee.helloteen@gmail.com

Quick Link

Editorial Adviser      Chief Editor

             

Dep Chief Editor      Exec. Editor