doi: https://doi.org/10.5281/zenodo.10868777
সারসংক্ষেপঃ বর্তমানে সময়ে মাদকদ্রব্যের ব্যবহার সারা বিশ্বকে অস্থির করে তুলেছে। এর বিরূপ প্রভাবে আজ বাংলাদেশও আক্রান্ত। এদেশের যুব সমাজের একটি বিরাট অংশ এই মাদকের নেশায় আক্রান্ত হয়ে দেশ ও জাতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে এদেশে এর প্রতিরোধের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলেও এর সুফল তেমন একটা আসছেনা। ইসলাম মদের যে কোন রকম ব্যবহারকে হারাম বা অবৈধ করেছে। শুধু হারামই করেনি, এর ব্যবহারকারীকে কঠোর শাস্তির ব্যবস্থার নির্দেশ প্রদান করেছে। ইসলাম মদ বা মাদক দ্রব্য জাতীয় সকল প্রকার পণ্যের ব্যবসা, উৎপাদন, পরিবহন নিষিদ্ধ করেছে। এর সাথে যেকোন ভাবে সম্পৃক্ত ব্যক্তিকে ইসলাম অভিশপ্ত হিসেবে দায়ী করেছে। অন্ধকার যুগের মাদকাসক্ত আরব সমাজকে ইসলামের আইন ও তাকওয়ার শিক্ষা মাদকাসক্তি থেকে মুক্তি দিয়ে সোনার মানুষে পরিণত করেছিল। আজ বাংলাদেশে যদি ইসলামের আইন অনুসরণ করে সকল পর্যায়ে সব ধরণের মাদক দ্রব্য উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন ও আইনের যথাযথ প্রয়োগ করা যেত, সাথে সাথে এর খারাপ দিকগুলো মানুষের কাছে তুলে ধরে মানুষকে নৈতিক শিক্ষা কিংবা তাকওয়ার শিক্ষা প্রদান করা যেত, তা হলে এদেশ মাদকের অভিশাপ থেকে মুক্ত হতে পারতো। যা এ দেশের স্থিতিশীল উন্নয়নকে আরও গতিশীল করতো।
মূলশব্দঃ মাদক, খমর, হারাম, ইসলামের ভূমিকা, বাংলাদেশ
[Abstract: The current use of drugs has disordered the entire world. Bangladesh is also affected by its adverse effects. A large part of the youth of this country has become a threat to the country and the nation by being addicted to this drug. Officially, various initiatives have been taken to prevent it in this country, but the benefits are not coming much. Islam has made any consumption of alcohol illegal (haram). Not only haram but prescribed severe punishment for its users. Islam prohibits the trade, production and transportation of all types of goods, such as alcohol or drugs. Anyone associated with it in any way is considered accursed by Islam. Islamic laws and teachings of piety freed the drug-addicted Arab society of the Dark Ages and turned them into golden people. Today, in Bangladesh, by recalling the laws of Islam, all stages and all types of drug production and use would be enacted, and the law would be properly implemented. At the same time, its bad aspects would be pointed out to the people, and moral or religious education could be given to people. Then, this country would be free from being cursed by drug addiction, which would speed up the sustainable development of this country.]
[উদ্বৃতিঃ আজাদ, মোহাম্মাদ আবুল কালাম। ২০২৪। মাদকাসক্তি প্রতিরোধে ইসলামের ভূমিকাঃ পরিপ্রেক্ষিত বর্তমান বাংলাদেশ। জার্ণাল অব ইএলটি এন্ড এডুকেশন, ৭(১), ২২-২৫]
